ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • 'শেখ রাসেলের খুনিদের জিয়াউর রহমান পূণর্বাসন করেছিলেন'

    'শেখ রাসেলের খুনিদের জিয়াউর রহমান পূণর্বাসন করেছিলেন'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যের খুনিদের জিয়াউর রহমান পূণর্বাসন করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানের নীল নকসায় পাকিস্তানী দোষররা বঙ্গবন্ধু পরিবারের সদস্যেদের নির্মম ভাবে হত্যা করেছে। পরবর্তিতে তিনি নীল নকসার মাধ্যমে কথিত রাস্ট্রপতি হয়ে সেই সকল খুনিদের পূণর্বাসন করেছিলেন। শেখ রাসেল আজ বেঁচে থাকলে হয়তে প্রধানমন্ত্রী হতেন বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধান ভূমিকা রাখতেন। শেখ রাসেল এর শুণ্যতা কোন দিনই পূরণ হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ’লীগের সদস্য তাজউদ্দিন আহমেদ এসব কথা বলেন। 

    মঙ্গলবার রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের আ‘লীগ ও সহযোগী সংগঠন স্থানীয় বয়াতির হাট বাজারে সাইক্লোন সেল্টারের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। 

    সভায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল এর সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা শাহিন খান এর সঞ্চালনায আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল, স্থানীয় আ‘লীগ নেতা আলফু তালুকদার, হেমায়েত হোসেন খান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া নবী, ইউপি সদস্য নাজমুল শাকিব শিপলু, স্থানীয় শ্রমিকলীগ নেতা নাসির হোসেন খলিফা সাইফুল ইসলাম, শাহ আলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা যুবলীগ নেতা মাওলানা নজরুল ইসলাম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ