ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২১৬

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২১৬
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১১ জনের। এছাড়াও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৬৬৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৬৮০টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ৮৭ শতাংশ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন