ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

    পিরোজপুরে সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে জুবায়ের হোসেন নামের একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

    শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পিরোজপুর পিটিআই (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র)  পরীক্ষা চলাকালীন তাকে আটক করা হয়।

    পিরোজপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    আটক জুবায়ের নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার আরশেদ আলীর ছেলে।

    পিটিআই সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ বলেন, আমাদের পিটিআই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থীয় অংশ নিয়েছেন। এদের মধ্যে একজনকে প্রক্সি দেওয়ার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

    পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পিটিআইয়ের একটি কক্ষে ম্যাজিস্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন একজন প্রক্সি পরীক্ষার্থীকে আমরা খুঁজে পাই। পরে তাকে আটক করলে হল সুপার মামলা করেন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ