ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৩৪ নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।

রবিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৮৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২০৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৩ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন