ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • সুবর্ণচরে গাছের চাপায় শিশুর মৃত্যু 

    সুবর্ণচরে গাছের চাপায় শিশুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরে গাছের চাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা আমেনা বেগম (২৫)। 

    নিহত শিশুর নাম স্নেহা (১)। সে ওই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামের  এডভোকেট আবদুল্লার মেয়ে 

    সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা আমেনা বেগম (২৫) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ওসি আরো বলেন, স্নেহা মায়ের সাথে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বাতাসে বসত ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে এসে তাদের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘরে থাকা স্নেহা ও তাঁর মা চাপা পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যায় স্নেহা। তাঁর মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তার দাফন করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ