ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

সিত্রাংয়ের আঘাতে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: প্রতিমন্ত্রী

সিত্রাংয়ের আঘাতে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ৪১৯টি ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও নয়জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ৪১৯টি ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি, ৬ হাজার হেক্টর ফসলি জমি, এক হাজার মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে। এছাড়া নয়জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জের দুজনকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, ঝড়ে ঘরবাড়ি মেরামতের জন্য টিন ও নগদ অর্থ দেওয়া হবে। আগামী বুধবার (২৬ অক্টোবর) থেকে এ সহায়তা দেওয়া শুরু হবে। প্রকৃত ক্ষতির চিত্র জানতে আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন