ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

মিরসরাইয়ে ড্রেজার ডুবি :পটুয়াখালীর ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে ড্রেজার ডুবি :পটুয়াখালীর ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (২৫), জাহিদুল  ইসলাম( ২৫) ও মাহমুদ মোল্লা (২২)। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে গতকাল (২৫ অক্টোবর) রাতে আলামিন (২০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন।

সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাস আর উঁচু জোয়ারের পানিতে বালু উত্তোলনের একটি ড্রেজার ডুবে যায়। মিরসরাইয়ের নতুন শিল্পনগরের বসুন্ধরা জোনের কাছাকাছি সমুদ্রে অবস্থান করছিল ড্রেজারটি। ডুবে যাওয়ার সময় ওই ড্রেজারে ৮জন শ্রমিক অবস্থান করছিলেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন