ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

মানুষের কল্যাণে রিজার্ভ খরচ করা হয়েছে: প্রধানমন্ত্রী

মানুষের কল্যাণে রিজার্ভ খরচ করা হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রিজার্ভ উধাও হয়ে যায়নি, মানুষের কল্যাণে রিজার্ভের টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এসময় শেখ হাসিনা বলেন, ‘এই বন্দরটা তৈরি করার যখন চিন্তাভাবনা করি, সে সময়ে অনেকে বাধা দিয়েছেন। কারণ এখানে এত বেশি সিল্ট রয়েছে, নদীবন্দর করা অসম্ভব। তবে আমার দৃঢ়বিশ্বাস ছিলো, কারণ আমি নিজেই এসব অঞ্চল স্প্রিডবোটে করে ঘুরেছি। আর জাতির পিতার (বাবার) কাছ থেকে এ অঞ্চলের কথা শুনেছি। সে সময় থেকে চিন্তা ছিলো এখানে একটা বন্দর করার।

তিনি বলেন, ‘প্রথমে যখন শুরু করি, অনেক বাধা ছিলো। সে সময়ের নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ধন্যবাদ জানাই। আমি তাকে বলি এখানে একটা বন্দর করতে চাই। তিনি বলেন, আমরা করতে পারবো। নিজে গেলেন এবং দেখলেন। এটা নৌপরিবহন মন্ত্রণালয়ের নিজস্ব অর্থে কাজটি শুরু হয়। ২০১৬ সালের ১৩ আগস্ট এই বন্দরের কাজ শুরু হয়। পরে ১৯ সেপ্টেম্বর থেকে নিয়মিতভাবে কয়লাসহ অন্যান্য জাহাজসমূহ আসতে শুরু করে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি অর্থায়নে অনেক ঝক্কিঝামেলা পোহাতে হয়, সেজন্য আমাদের রিজার্ভের নিজের টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করেছি, যার নাম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফর ডেভেলপমেন্ট অর্থাৎ বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। আমরা এ ফান্ড থেকেই কাজ শুরু করেছি। আমরা নৌপরিবহন মন্ত্রণায়লকে ২ শতাংশ হারে ঋণ দিয়েছি।

শেখ হাসিনা বলেন, অনেকে প্রশ্ন করেন, রিভার্ভের টাকা গেলো কোথায়? তাদেরকে বলছি, বিজার্ভের টাকা গিয়েছে পায়রাবন্দরে। রিজার্ভের টাকা গিয়েছে খাদ্যকেনায়, সারে ও মানুষের দৈনিন্দিন চাহিদা মিটানোর জন্যে। এ টাকা কেউ চিবিয়ে খায়নি, মানুষের কাজে লেগেছে। এ ছাড়াও আমদানিতে কাজে লাগানো হচ্ছে।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন