ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব প্রস্তুত: র‍্যাব মহাপরিচালক

    যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব প্রস্তুত: র‍্যাব মহাপরিচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‍্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন বলেছেন, ‌‘র‍্যাব দেশের সাধারণ জনগণের কাছে যেমন ভালবাসার, আস্থার ও নিরাপত্তার প্রতীক, তেমনি যারা অপশক্তি, সন্ত্রাসী, জঙ্গি, মাদক কারবারি তাদের কাছে র‍্যাব হবে আতঙ্কের প্রতীক। আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব প্রস্তুত রয়েছে’। 

    আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবার এবং চৌকিঘাট এলাকায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

    এসময় র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে হয়তো রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে, সেই সাথে সন্ত্রাস জঙ্গিবাদের তৎপরতা আরও বৃদ্ধি পেতে পারে। তবে এসব সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার জন্য র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে’।

    তিনি সম্প্রতি বান্দরবনের রামুর পাহাড়ি এলাকায় সফল অভিযানের চিত্র তুলে ধরে বলেন,  ‘সাংবাদিকরা হচ্ছেন আমাদের দর্পণ। গোয়েন্দা তথ্যের পাশাপাশি সাংবাদিকরাও তথ্য দিয়ে র‍্যাবকে সহযোগিতা করেন’। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ