ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • মনপুরায় শিক্ষক দিবসে ব্যানার ছাড়াই আলোচনা সভা 

    মনপুরায় শিক্ষক দিবসে ব্যানার ছাড়াই আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জেলা শিক্ষা অফিসের অবহেলায় জাতীয় শিক্ষক দিবসে ব্যানার ছাড়াই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তখন ওই আলোচনা সভার মধ্যে ব্যানার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। 

    এনিয়ে উপজেলার সকল স্তরের শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। অনেক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

    বৃহস্পতিবার দুপুর ১১ টায় মনপুরা সরকারি ডিগ্রী কলেজের হলরুমে ব্যানার ছাড়াই শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জানা যায়, বে-সরকারি এনজিও ব্রাক নিজস্ব ব্যবস্থাপনায় ভোলা জেলার সকল উপজেলার শিক্ষক দিবসের অনুষ্ঠানের আলোচনা সভার ব্যানার পৌঁছে দিবেন। সেই লক্ষে ওই এনজিওটি জেলার সকল উপজেলার ব্যানার জেলা শিক্ষা অফিসে পৌঁছে দেয়। কিন্তু জেলা শিক্ষা অফিস অন্যান্য উপজেলায় ব্যানার পৌঁছে দিলেও মনপুরা উপজেলায় ব্যানার পাঠায়নি জেলা শিক্ষা অফিস। এতেই ব্যানার ছাড়াই শিক্ষক দিবসে আলোচনা সভা করে মনপুরা উপজেলা শিক্ষা অফিস।

    ব্যানার ছাড়াই অলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলোচনা সভার সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ন কবির, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ।

    এই ব্যাপারে শিক্ষক দিবসের আলোচনা সভার সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান জানান, ব্যানার পাওয়া না গেলেও শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের ক্ষোভের ব্যাপারে তিনি কিছু বলতে রাজি নন।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ