ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

দেশে ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

দেশে ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪১৭ জন হলো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০৭ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৩৪৩ জন। 
২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬০ শতাংশ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন