ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

নভেম্বরে লোডশেডিং কমতে পারে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নভেম্বরে লোডশেডিং কমতে পারে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে। এতে লোডশেডিংও কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করছি, নভেম্বরে পরিস্থিতির উন্নতি হতে পারে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্র্যাক সেন্টারে অক্সফ্যাম আয়োজিত ‘বাংলাদেশ এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রযুক্তি হস্তান্তরে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস হতে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সবসময় উৎসাহিত করে।


তিনি বলেন, স্রেডার মাধ্যমে নাবায়ণযোগ্য জ্বালানির দক্ষ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক মডেল দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়ণযোগ্য জ্বালানির সমাধান আনতে হবে। অন্য দেশের মডেল অনুসরণ করে সমাধান পাওয়া যাবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহারের পলিসি নিয়েও কাজ করছে। পরিবহন বিদ্যুৎচালিত হলে কার্বন নিঃসরণ অনেক কমবে। বায়ুবিদ্যুৎ নিয়ে আমরা কাজ করছি। বায়ু থেকে বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ এবং মেরিন রিসোর্স নিয়ে গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা ও অক্সফাম বাংলাদেশের অনুষ্ঠান পরিচালক মাহমুদা সুলতানা প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন