ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ‘শিক্ষকদের অধিকার আন্দোলনে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব’

    ‘শিক্ষকদের অধিকার আন্দোলনে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষকদের সকল সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষক নেতা মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য আজীম-উল-হক। 

    তিনি বলেন, শিক্ষকদের অধিকার আন্দোলনে বিগত দিনে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। শিক্ষক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পৌর শহরে র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় আজীম-উল-হক এ কথা বলেন।

    আলোচনা সভায় মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলী আহাদ, প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, টিকিকাটা নূরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শাহজালাল, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নাসির উদ্দিন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির খান, ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. মোতালেব হোসেন, মাহবুবুর রহমান রামীম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত্র হালদার সুমন প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ