ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মৃত্যুদন্ডপ্রাপ্ত নাজিরপুরের পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার

    মৃত্যুদন্ডপ্রাপ্ত নাজিরপুরের পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. হেমায়েত হোসেন খান (৪৮)  নামের এক পলাতক আসামিকে নাজিরপুর  থানা পুলিশ  ঢাকা থেকে গ্রেফতার করছেন। গ্রেফতারকৃত হেমায়েত হোসেন উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী গ্রামের শামসুল খানের ছেলে। 

    শুক্রবার ভোর রাতে তাকে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে গ্রেফতার করেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির। 

    তিনি জানান, গত ২০০৫ সালে বাগেরহাটে সংগঠিত একটি হত্যার ঘটনায় আদালত তাকে মৃত্যুদন্ড প্রদান করেন। ওই হত্যার ঘটনার পর থেকে তিনি নিজেকে গ্রেফতার এড়াতে গত ১৭ বছর ধরে ছদ্দ বেশে ও নাম পরিবর্তন করে  ঢাকায় ব্যবসা করছিলেন। গত কয়েকদিন আগে বাগেরহাটের আদালত  তাঁর মৃত্যদন্ডের রায়ের তথ্যসহ গ্রেফতারী পরোয়ানা নাজিরপুর থানায় প্রেরণ করেন। সে অনুযায়ী থানা পুলিশের এসআই মো. মাইনুল হোসেন তাকে গ্রেফতার করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ