ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

করোনায় একজনের মৃত্যু

করোনায় একজনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের। আগের দিনও করোনায় একজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ১০২ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৮। আগের দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক শূন্য ৪২।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি সিরাজগঞ্জের বাসিন্দা।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন