ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পুকুরে ভাসছিল গৃহবধূর মরদেহ 

    পুকুরে ভাসছিল গৃহবধূর মরদেহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

    নিহত গৃহবধূর নাম কোহিনুর আক্তার (৩০) উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের তনু মিয়ার বাড়ির মো.মহিন উদ্দিনের স্ত্রী। 

    মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় ওই গৃহবধূ।  

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তনু মিয়ার বাড়ির গৃহবধূ কোহিনুর আক্তার মঙ্গলবার সকালে তাদের বাড়ির পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য গেলে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ীর লোকজন পুকুর ঘাটে গেলে তার মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ