ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Motobad news

নভেম্বরেও ঘূর্ণিঝড় হতে পারে

নভেম্বরেও ঘূর্ণিঝড় হতে পারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্যমতে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরের নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘ম্যান্দোস ’। এ নামটি সংযুক্ত আরব আমিরাতের দেওয়া। 

নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি মাসে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূল অতিক্রম করে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন