ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ১৫২ জন। একইসময়ে আরও ১ হাজার ৯৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১০১ জনে।
বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৩২ জন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৪১৮ জন। এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৬ হাজার ১৯৯ জন রোগী।
এএজে