ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো.মুত্তাকিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

    বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছোট রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মুত্তাকিন একই গ্রামের মিয়াজন মাঝি মাড়ির মো.আনোয়ার হোসেন মাসুদের ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হান্নান টিপু জানান, শিশুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হবে।  

     কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.শফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ