ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জনে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন