ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বাড়ির পাশে গাছে তরুণের ঝুলন্ত লাশ

    বাড়ির পাশে গাছে তরুণের ঝুলন্ত লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের একটি গাছ থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

    নিহত আকাশ চন্দ্র দাস (২৩) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের প্রিয় তোষের বাড়ির প্রিয় তোষ চন্দ্র দাসের ছেলে।  

    শুক্রবার (৪ নভেম্বর) সাড়ে ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল সন্ধ্যার দিক সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।  তবে পুলিশ ও নিহতের পরিবার তরুণের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।  

    স্থানীয় ভাবে জানা যায়, ভিকটিম কিছু দিন যাবত শারীরিক অসুস্থ থাকায় মানসিক ভাবে চিন্তিত ছিল। মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ