ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪৯৮

ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪৯৮
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

শুক্রবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩২৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট তিন হাজার ৬৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৩২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৪২৮ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৪১ হাজার ৪৮১ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ৯৭১ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৫১০ জন।

একই সময় দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৭ হাজার ৬৫৯ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৪১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬২ জন মারা গেছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন