ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বাড়ি রেজিট্রি না পেয়ে বাবার ওপর অভিমানে আত্মহত্যা করল মেয়ে

    বাড়ি রেজিট্রি না পেয়ে বাবার ওপর অভিমানে আত্মহত্যা করল মেয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ বাবার থেকে বসত বাড়ির জায়গা রেজিট্রি চেয়ে না পেয়ে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে।    

    নিহত রহিমা খাতুন (৪০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকার মো.শহীদুল্লার স্ত্রী।  

    শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে,গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করে আত্মহত্যা করে ওই নারী।  

    স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.ইউছুফ জানান,নিহত রহিমা তার বাবার বাড়ির পাশে বাবার মালিকানাধীন জায়গার উপর একটি বাড়ি করে বসবাস করে আসছে। একপর্যায়ে সে বাবা জীবিত থাকাকালীন ওই বাড়ির জায়গা বাবার কাছে রেজিট্রি দাবি করে।  এ নিয়ে সামাজিক ভাবে একটি বৈঠকে বসে তাঁরা। 

    এ নিয়ে সে বাবার ওপর অভিমান করে অথবা হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করে। পরে বাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় মাটিতে মাকে পড়ে থাকতে দেখে তার ছেলে। সেখান থেকে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।  খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

    কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।    
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ