ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

দেশে আরও ৩৭ জনের করোনা শনাক্ত

দেশে আরও ৩৭ জনের করোনা শনাক্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জনে দাঁড়ালো। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৫ জন অপরিবর্তিত রয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ।  


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন