ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

    নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীল কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু। নিহত আরাফাত (৩) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর লামছি গ্রামের শামসুল হক মাস্টার বাড়ির আবুল কালামের ছেলে।  

    শনিবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।  

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে নিহত শিশু আরাফাত আরেক শিশু সহ রাস্তা পারহওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়।  পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।  নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ