ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

এবার চাকরি গেলো অতিরিক্ত পুলিশ সুপারের

এবার চাকরি গেলো অতিরিক্ত পুলিশ সুপারের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এবার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে চাকরি থেকে ইস্তফা দিয়েছে সরকার।

উৎপল দত্ত নামের বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের ওই কর্মকর্তা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত আছেন।

রোববার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত) ২৬ মার্চ থেকে চাকরি থেকে ইস্তফা দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এর আগে ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন—ট্যুরিস্ট পু্লিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন