ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

ডেঙ্গু পরীক্ষার ফি সরকারিতে ১০০, বেসরকারিতে ৩০০ টাকা

ডেঙ্গু পরীক্ষার ফি সরকারিতে ১০০, বেসরকারিতে ৩০০ টাকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গুরোগীর অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন