ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে ৮ দোকান আগুনে পুড়ে ছাই    

    নোয়াখালীতে ৮ দোকান আগুনে পুড়ে ছাই     
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অন্তত ২-৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
     
    মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএনবি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

    স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএনবি রোডের সোলেমান ফার্মেসীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়।  পরে পাশের ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকান গুলো পুরোপুরি পুড়ে যায়। তাৎক্ষণিক চাটখিল, সোনাইমুমী ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  কিন্তু তাঁর আগে আগুনে দুটি ফার্মেসী দোকান, ১টি হার্ডওয়্যার দোকান, ১টি সাইকেল পার্টসের দোকান, একটি চা দোকানসহ ৮টি পুড়ে ছাই হয়ে যায়। 

    চাটখিল ফায়ার সার্ভিস স্টেেনের লিডার আবুল কালাম  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ