ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভাণ্ডারিয়া সোনালী ব্যাংক থেকে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

    ভাণ্ডারিয়া সোনালী ব্যাংক থেকে প্রতারক চক্রের ৩ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া সোনালী ব্যাংক শাখা থেকে মঙ্গলবার (৮নভেম্বর) দুপুরে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। 

    আটককৃতরা হলো, মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরকামারখালী এলাকার মৃত ফারুক ভুইয়ার ছেলে মো. ফিরোজ ভুইয়া (৩৬) একই এলাকার মৃত রশিদ খানের ছেলে সামাদ খান (৬৫) এবং মৃত জালাল ফরাজির ছেলে  জয়নাল ফরাজি (৬৩)।  

    এসময় ভুক্তভোগী হালিমা আক্তার জানান, গত ৬ সেপ্টেম্বর ব্যাংকে থেকে ৪০ হাজার টাকা তোলেন। টাকা তোলার পরে গণনার সময় তিন প্রতারক তাঁর সাথে সখ্যতা গড়ে তুলে পুরাতন টাকার পরিবর্তন করে নতুন টাকা দিবে এমন আশ্বাস দিয়ে ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। পরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকে জানালে ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, ব্যাংকে ভিড়ের মাঝে প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়ে যায়। 

    শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম আকন্দ জানান, মঙ্গলবার তিনজনকে ব্যাংকের মধ্যে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পূর্বের সিসিটিভি ফুটেজের সাথে তাদের মিল থাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান, তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রটির সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ নেওয়া হবে। এদের বিরুদ্ধে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ