ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শরণখোলায় ১৩ দোকান আগুনে পুড়ে ছাই, এক কোটি টাকার ক্ষতি 

    শরণখোলায় ১৩ দোকান আগুনে পুড়ে ছাই, এক কোটি টাকার ক্ষতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরনখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারের বাদল চত্বরে (পাঁচ রাস্তার মোড়) ভয়াবহ  অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। দোকান ঘর ও মালামাল পুড়ে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। 

    বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর রাতে একটি চায়ের দোকানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে।

    মুহূর্তেই আগুন পাশ্ববর্তী দোকানগুলোতে  ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

    শরনখোলা ফায়ার সার্ভিস কর্মীরা এসে  প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। সকালে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

    শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শেখ ফিরোজ আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছি। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভানোর কাজ কিছুটা ব্যাহত হয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তাঁর ধারণা। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ