ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মঠবাড়িয়ায় সৌদি প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় সৌদি প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর শহরের মোমেনীয়া মাদ্রাসার পিছনের একটি বাড়ি থেকে সুমি বেগম (৩৫) নামে এক প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। 

    সুমি বেগম উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসি মোশারফ হোসেন কালুর স্ত্রী এবং ঢাকা উত্তরা এলাকার কবির মিয়ার মেয়ে।

    স্থানীয়রা জানান, ৪ বছর পূর্বে মোশারফ হোসেন কালু ও সুমি বেগমের বিয়ে হয়। কালু গত ৩ বছর পূর্বে বিদেশ যাবার পরে তার স্ত্রী সুমি বেগম একাই মোমেনীয়া মাদ্রাসার পিছনে সৌদি প্রবাসি হাজী ওমর ফারুকের বাড়িতে একটি ভাড়া রুমে বসবাস করে আসছে। গতকাল বুধবার রাতে ঘুমাতে যাবার আগেও পাশের ভাড়াটিয়াদের সাথে সুন্দর ভাবে কথাবর্তা বলেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার সময়ও তার রুমের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে না খুললে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে উপরের টিন খুলে ঘরে প্রবেশ করে  ফ্যানের সাথে সুমি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়।

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জান জামান তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ