ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কুষ্টিয়ায় হত্যা মামলায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন  

    কুষ্টিয়ায় হত্যা মামলায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়া সদর উপজেলায় মাসুদ করিম লাল্টুকে (৪৬) নির্মমভাবে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সহ ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

    বৃহস্পতিবার (১০ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বিশ্বাস (৫৩)। আখতারুজ্জামান বিশ্বাস আলামপুর ইউনিয়নের দহকুলা তেকোনা পাড়া এলাকার মৃত মইনুদ্দিন বিশ্বাসসের ছেলে। তার ভাই হাবিল  উদ্দিন বিশ্বাস (৪৯) ও বাবলু বিশ্বাস (৪৬), একই গ্রামের আক্তারুজ্জামানের ছেলে মাহমুদুল হাসান সবুজ, কামরুজ্জামান বিশ্বাসের ছেলে রাশেদুল ইসলাম বিদ্যুত (৩৪), মৃত জলিল গাইনের ছেলে মাসুদ গাইন (৩৮)।

    রায় ঘোষণার সময় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত চার আসামি আদালতে এলাকার শুভাকানক্খীরা উপস্থিত ছিলেন। মাসুদ গাইন ও বিদ্যুৎ পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।  এ মামলায় ৩ জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ মামলায় ১৫ জনকে খালাস দেয়া হয়েছে।
    আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলা গ্রামে ২০১৬ সালের ২৮ এপ্রিল সকাল ৯ টার দিকে পূর্ব শত্রুতার জেরে মোল্লা মাসুদ করিম লাল্টুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। 

    নিহতদের ভাই মাহবুবুল করিম মোল্লা আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত মোল্লা মাসুদ করিম লাল্টু দহকুলা গ্রামের  সোহরাব উদ্দিন মোল্লার ছেলে। 

    মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৪ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায়  সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন। 

    আদালতের সরকারি কৌসুলি (পিপি) অনুপ কুমার নন্দী সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ