ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

২ শতাংশের নিচে করোনা শনাক্তের হার

২ শতাংশের নিচে করোনা শনাক্তের হার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৬২ জনের। গত দিনেও কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ১ দশমিক ৬৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন