ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

    মঠবাড়িয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া, কাঁঠালিয়া ও বামনা ৩ উপজেলার উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ এ সভার আয়োজন করেন। 

    শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত উপজেলার রাজারহাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম।

    সভায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশির আলম, কাঁঠালিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) এইচএম শাহীন, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান, নারী ইউপি সদস্য মারুফা আক্তার, এসআই নুরুজ্জামান ও ব্যবসায়ী রিয়াজ উদ্দিন প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ