ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ইন্দুরকানীতে জেপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ইন্দুরকানীতে জেপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে শনিবার (১২নভেম্বর) জাতীয় পার্টি জেপির ২নম্বর পত্তাশী ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সম্মেলনে উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেপির আহবায়ক ও পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার। 

    সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির যুগ্ম আহবায়ক কাওসার উদ্দিন আহমেদ দুলাল, উপজেলা জেপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মহিলা জেপির সভানেত্রী রাজিয়া সুলতানা রানী, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয়পার্টি- জেপির সহ সভাপতি রেজা আহমেদ দুলাল, উপজেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি জসীম মীর, উপজেলা ছাত্রসমাজের সহ সভাপতি   সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় স্বেচ্ছা সেবক পার্টির  সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পার্টি জেপির কো-আহবায়ক ও পাড়ের হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, যুগ্ম আহবায়ক শহিদুলইসলাম দোদুল, যুগ্ম আহবায়ক রুহুল আমিন হাওলাদার,পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালেহীন তালুকদার শুভ, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় যুবসংহতির নেতা হাসান জোমাদ্দার প্রমুখ।

    এসময় বীর মুক্তিযোদ্ধারা সহ ভাণ্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী জেপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে পত্তাশী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে সম্মেলনে বক্তারা ইন্দুরকানীসহ পিরোজপুর -২ আসনের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে বাইসাইকেল প্রতিকে ভোট প্রদান করার আহবান জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ