ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ শপথ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।

জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। 

গত ১৭ অক্টোবর দেশের ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশের কারণে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন