ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

মঙ্গলবার থেকে আবারও নতুন সময়ে অফিস

মঙ্গলবার থেকে আবারও নতুন সময়ে অফিস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নেওয়া চলমান অফিসের সময়সূচি আগামীকাল মঙ্গলবার থেকে আবারও পাল্টে যাবে। কাল থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। আজ পর্যন্ত অফিস সময় ছিল সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত।

গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে অফিসের সময়সূচিতে এ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল, যা কাল থেকে কার্যকর হবে। শীত চলে আসার কারণে অফিসের সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। আদালতের বিষয়ে উচ্চ আদালত এবং ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে গত ২৪ আগস্ট থেকে অফিসের সময় করা হয়েছিল সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত, যা আজ পর্যন্ত চলেছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন