করোনায় ২ জনের মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়। এদিন করোনা শনাক্ত হয় ৩৫ জনের।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৯২। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৫।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় যে দুজনের মৃত্যু হয়, তাঁরা ময়মনসিংহের বাসিন্দা।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৯ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।
এএজে