ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ৩০ ও ৩১ ডিসেম্বর

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ৩০ ও ৩১ ডিসেম্বর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর স্কুল পর্যায়ের পরীক্ষা এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য www.ntrca.gov.bd বা http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে বা পাওয়া যাবে।

২০২০ সালের ২৩ জানুয়ারি শিক্ষক নিবন্ধনের ১৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন