ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে মারা গেলেন ২০৫ জন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৬০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩০০ জনে। বর্তমানে ২ হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২২২ জন।

এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৬ হাজার ১০৬ জন রোগী।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন