ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

তুমব্রু সীমান্তে রোহিঙ্গা মাদক কারবারিরা গুলি ছোড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী 

তুমব্রু সীমান্তে রোহিঙ্গা মাদক কারবারিরা গুলি ছোড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গুলির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২-এর অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 
সোমবার দিনগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- র‌্যাব ও ডিজিএফআই-এর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা শহীদ হন। এ সময় আহত হন র‌্যাবের একজন সদস্য।

সাংবাদিকদের প্রশ্নের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।  

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে মাদক অভিযানে গিয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এসবসহ সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা জানাবো।  

যখন এ ধরনের অভিযানে যাওয়া হয় তখন গোয়েন্দা সংস্থা পরিকল্পনামাফিক অভিযান হয়ে থাকে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন