ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

করোনা শনাক্ত নেমে এলো ১৯ জনে

করোনা শনাক্ত নেমে এলো ১৯ জনে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। এ সময় ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩২৫ জনে।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। এ সময় ২ হাজার ৮৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৮৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

এর আগে গতকাল বৃহস্পতিবারও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সেদিন নতুন করে শনাক্ত হয়েছিলেন ৩৮ জন।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন