ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

আবহাওয়া : ঘনীভূত হতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

আবহাওয়া : ঘনীভূত হতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এ ছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সারা দেশের তাপমাত্রা রাতে কিছুটা হ্রাস পেলেও দিনে অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি এখনো বিরাজমান রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হতে পারে।

আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন