ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পিরোজপুরে বালুবোঝাই পিকআপের চাপায় অটোরিকশা চালক নিহত

    পিরোজপুরে বালুবোঝাই পিকআপের চাপায় অটোরিকশা চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে পিকআপভ্যান চাপায় মো. রিয়াজ হাওলাদার (৪৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার পাড়েরহাট সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মো. লতিফ হাওলাদারের ছেলে।

    নিহত রিয়াজের শ্বশুর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তার মেয়ে জামাই ইন্দুরকানি থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে যান। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে ইন্দুরকানি ফেরার পথে বালুবোঝাই একটি পিকআপভ্যান তার অটোটিকে চাপা দেয়। সাথে সাথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস দল গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

    পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা রিয়াজ নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, সকালে পাড়েরহাট সড়কে বালু বোঝাই পিকআপের চাপায় রিয়াজ হাওলাদার নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ও এর চালককে আটক করা হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ