ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় নবাগত ইউএনও'র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

    মোংলায় নবাগত ইউএনও'র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন মোংলা মুক্তিযোদ্ধা কমান্ড এর প্রশাসক ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ। 

    বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে মোংলা  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী ইজারাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধাদের সন্তানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এসময় মুক্তিযোদ্ধাদের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রাপ্য এবং তাদের যে কোন বিষয়ে অগ্রাধীকার ভিত্তিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান ইউএনও দীপংকর দাশ।

    অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট গ্রহন করেন প্রধান অতিথি মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ