ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

    ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছুটিতে ছিলেন।

    এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলা পেসার ইবাদত হোসেন টিকে গেছেন। তবে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

    মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। যেখানে ৭ তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে গড়াবে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ।

    আগামী ১ ডিসেম্বর ৩টি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।

    বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ