ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুর জেলা আ.লীগের সভাপতি একেএমএ আউয়াল, সম্পাদক হাকিম হাওলাদার

    পিরোজপুর জেলা আ.লীগের সভাপতি একেএমএ আউয়াল, সম্পাদক হাকিম হাওলাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে এ কে এম এ আউয়ালকে সভাপতি ও এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদাকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়েছে

    পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে এ কে এম এ আউয়ালকে সভাপতি  ও এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। এর আগে বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম সাবেক কমিটি বিলুপ্ত  ঘোষনা করেন।

    এর আগে রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক  সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর  সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ