ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাসির উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন উপজেলার চড়কগাছিয়া গ্রামের মৃত কবির উদ্দিন মাতুব্বর এর ছেলে।

    মঠবাড়িয়া থানার এসআই নূরুজ্জামান জানান , পিরোজপুর জজ আদালতে সি.আর ২৬২/২১ মামলায় বিজ্ঞ বিচারক তাকে ১১ মাসের সাজা দেয়ার পাশাপাশি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা  করেন। এছাড়া একই আদালতে  সি.আর ২৫৮/২১ মামলায়  বিজ্ঞ বিচারক ১ বছরের কারাদন্ড ও ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। আসামি গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে টঙ্গীতে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার মঠবাড়িয়া থানায় আনা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অভিনব কায়দায় পলাতক আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকেলে তাকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ