ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • মোংলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ

    মোংলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশ হলো মৎস্যজীবিদের সম্পদ। ইলিশ সম্পদের উন্নয়ন হলে মৎস্যজীবিদের উন্নয়ন হবে। দেশের উন্নয়ন হবে। তাই মৎস্যজীবিদের নিজেদের জীবনমান উন্নয়নের স্বার্থে মা ইলিশ ও ঝাটকা শিকার থেকে বিরত থাকতে হবে।

    ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নের মোংলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রলায়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার একথা বলেন।

    বুধবার ( ৩০ নভেম্বর) দুপুর মোংলা উপজেলা পরিষদ মাঠ চত্বর মোংলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২২-২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়। 

    বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা এ এস এম রাসেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জাহিদুল ইসলাম, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

    অনুষ্ঠানে মোংলা উপজেলার বিভিন্ন গ্রামের মৎস্যজীবিদের মধ্য থেকে ২০ জনকে বকনা বাছুর বিতরণ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ