ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • শান্তিচুক্তি দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে গণসমাবেশ

    শান্তিচুক্তি দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে গণসমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

    শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিসিজেএসএস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। জোর করে অস্ত্র দিয়ে এসব সমস্যা সমাধান করা যাবে না।

    রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য আরও বলেন, আমরা অধিকার আদায়ে মাঠে নেমেছি। অধিকার আদায় করে ঘরে ফিরবো।

    সাবেক গেরিলা নেতা বলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোন সন্ত্রাসী কার্যক্রম করে না। অস্ত্র যেদিন জমা দিয়েছি সেইদিন স্বশস্ত্র কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমরা পিছিয়ে পড়া পাহাড়িদের অধিকার কথা বলতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছি যাতে দ্রত পার্বত্য চুক্তির সকল ধারা বাস্তবায়ন করে সরকার।

    সংগঠনটির জেলার সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুদ, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ’র সহ-সভাপতি ভবতোষ দেওয়ান এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মণি চাকমাসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ